বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ, দুপচাঁচিয়া, বগুড়া।

BIAM Laboratory School & College, Dupchanchia, Bogura.

News:
সরকারি সিদ্ধান্ত মোতাবেক ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণির অর্ধ-বার্ষিক, দশম শ্রেণির প্রাক-নির্বাচনী এবং একাদশ শ্রেনির বার্ষিক পরীক্ষা ২৮/০৬/২০২৬ খ্রিঃ তারিখ রোজ: রবিবারের পরীবর্তে ০১/০৭/২০২৬ খ্রিঃ তারিখ রোজ: বুধবার হতে অনুষ্ঠিত হবে। বিস্তারিত তথ্যের জন্য অফিসে যোগাযোগ করুন। “পবিত্র ঈদ-উল-আযহা” ও “গ্রীষ্মকালীন অবকাশ” উপলক্ষে আগামী ২৪/০৫/২০২৬ খ্রি: রোজ: রবিবার হতে ০৪/০৬/২০২৬ খ্রি: রোজ: বৃহস্পতিবার পর্যন্ত বিদ্যালায়ে পাঠদান সহ সকল কার্যক্রম বন্ধ থাকবে। বিস্তারিত তথ্যের জন্য অফিসে যোগাযোগ করুন। প্লে-গ্রুপ হতে পঞ্চম শ্রেণির প্রথম প্রান্তিক মূল্যায়ন , ষষ্ঠ, সপ্তম, নবম ও একাদশ শ্রেণির ক্লাস টেস্ট (CT) এবং অষ্টম ও দশম শ্রেণির মূল্যায়ন-১ পরীক্ষা আগামী ০৫/০৫/২০২৬ খ্রিঃ তারিখ রোজ: মঙ্গলবার হতে অনুষ্ঠিত হবে। বিস্তারিত তথ্যের জন্য অফিসে যোগাযোগ করুন। “হাম-রুবেলা” টিকা প্লে-গ্রুপ হতে কেজি শ্রেণি পর্যন্ত আগামী ২০/০৪/২০২৬ খ্রিঃ রোজ: সোমবার সকাল ০৯.০০ ঘটিকায় বিদ্যালয়ে দেয়া হবে। বিস্তারিত তথ্যের জন্য অফিসে যোগাযোগ করুন। “বৈসাবি উৎসব’ চৈত্র সংক্রান্তি’ ও বাংলা নববর্ষ” উপলক্ষে আগামী ১২/০৪/২৬খ্রি থেকে ১৪/০৪/২০২৬ খ্রি: পর্যন্ত বিদ্যালয়ে পাঠদানসহ সকল কার্যক্রম বন্ধ থাকবে। বিস্তারিত তথ্যের জন্য অফিসে যোগাযোগ করুন। “ইস্টার সানডে” উপলক্ষে আগামী ০৫/০৪/২০২৬ খ্রি: রোজ: রবিবার বিদ্যালয়ে পাঠদানসহ সকল কার্যক্রম বন্ধ থাকব। “পবিত্র রমজান, শব-ই-ক্বদর, জামাতুল বিদা, ঈদ-উল-ফিতর এবং স্বাধীনতা ও জাতীয় দিবস” উপলক্ষ্যে আগামী ১৯/০২/২৬ খ্রি: রোজ: বৃহস্পতিবার হতে ২৬/০৩/২০২৬ খ্রি: রোজ: বৃহস্পতিবার পর্যন্ত বিদ্যালয়ে পাঠদান বন্ধ থাকবে। বিস্তারিত তথ্যের জন্য অফিসে যোগাযোগ করুন। সরকারি নির্বাহী আদেশে “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগামী ১১/০২/২৬ খ্রি: ও ১২/০২/২৬ খ্রি: এবং “শ্রী শ্রী শিবরাত্রি” উপলক্ষ্যে ১৫/০২/২৬ খ্রি: তারিখ বিদ্যালয়ে পাঠদান সহ সকল কার্যক্রম বন্ধ থাকবে। বিস্তারিত তথ্যের জন্য অফিসে যোগাযোগ করুন। “শব-ই-বরাত” উপলক্ষে আগামী ০৪/০২/২০২৬ খ্রিঃ রোজ: বুধবার বিদ্যালয়ে পাঠদান সহ সকল কার্যক্রম বন্ধ থাকবে। বিস্তারিত তথ্যের জন্য অফিসে যোগাযোগ করুন। আগামী ০১/০২/২০২৬ খ্রিঃ তারিখ রোজ: রবিবার “মাঘী পূর্ণিমা” উপলক্ষে বিদ্যালয়ে পাঠদান সহ সকল কার্যক্রম বন্ধ থাকবে। বিস্তারিত তথ্যের জন্য অফিসে যোগাযোগ করুন।
আপডেট নোটিশ বোর্ড
View All Notice
সভাপতি মহোদয়ের বাণী

শিক্ষার্থীদের জ্ঞান অর্জন এবং তার প্রয়োগের ক্ষেত্রে সহায়তা দানই এ প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। শিক্ষাই জাতির উন্নতি, অগ্রগতি ও বিকাশের একমাত্র মাধ্যম। এসব স্মরণ রেখে এ প্রতিষ্ঠানের শুভযাত্রা। প্রচলিত শিক্ষার গতানুগতিক ধারা থেকে বেরিয়ে এসে শিক্ষার্থীদেরকে আধুনিক, বিজ্ঞানসম্মত ও যুগোপযোগী শিক্ষাদানের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় বর্তমান প্রজন্মকে সত্যিকারের মানুষ গড়ার লক্ষ্যে বিয়াম ফাউন্ডেশন সুপ্রাচীন ঐতিহ্য মণ্ডিত পুন্ড্রনগরী ও আধুনিক শিল্প কেন্দ্র, বগুড়া থেকে মাত্র ২০ কিঃমিঃ পশ্চিমে দুপচাঁচিয়া উপজেলার প্রাণকেন্দ্র উপজেলা কমপ্লেক্স-এ ২০০৭ সালে এ প্রতিষ্ঠানটি স্থাপন করে। সর্বোপরি প্রতিষ্ঠানটি আদর্শ মানুষ গড়ার অনন্য সাধনায় রত। Read More

অধ্যক্ষ মহোদয়ের বাণী

বিয়াম ফাউন্ডেশন, ঢাকা এর সার্বিক পরিচালনায় ছাত্র-ছাত্রীদের মানসম্মত শিক্ষা প্রদানের উদ্দেশ্যে ২০০৭ সালে বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ, দুপচাঁচিয়া, বগুড়া প্রতিষ্ঠিত হয়। বাস্তব, যুগোপযোগী ও গুণগত মানসম্পন্ন শিক্ষা প্রদানই এ প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য। বাংলাদেশে চাহিদার তুলনায় মানসম্মত স্কুল ও কলেজের সংখ্যা খুবই কম। সংখ্যাগরিষ্ঠ স্কুল ও কলেজগুলোতে অনুমোদিত পাঠ্যক্রম ও পাঠ্যসূচির আলোকে গতানুগতিক ধারায় শুধু শ্রেণিকক্ষে পাঠদান করা হয়ে থাকে। শিক্ষার্থীদের জীবনের সকল স্তরে তথা কর্মময় বাস্তব জীবনে চলার পথে পাথেয় হিসেবে শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা ও শৃঙ্খলাবোধ, ধর্মীয় ও মানবিক মূল্যবোধ ইত্যাদি গুণাবলী উজ্জীবনের কোন ব্যবস্থা বা প্রয়াস অনেক শিক্ষা প্রতিষ্ঠানে দৃশ্যমান নয়। Read More

আমাদের সম্পর্কে

BIAM Laboratory School and College Dupchanchia, Bogura এর পক্ষ থেকে জানাই স্বাগতম ও শুভেচ্ছা। পৃথিবীর সাথে তাল মিলিয়ে দেশ যখন এগিয়ে যাচ্ছে আমরা কেন তাহলে অন্যদের চেয়ে পিছিয়ে থাকবো ? আপনারা জেনে আনন্দিত হবেন যে, আমরা বিজ্ঞান নির্ভর সৃজনশীল শিক্ষা দানের উদ্দেশ্যে যুগোপযোগী ও আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্যে একটি যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেছি। দুপচাচিয়া, বগুড়া এলাকায় অসংখ্য শিক্ষা প্রতিষ্ Read More

গ্যালারি
Location
Address/Contact
Visitor
Today 42
This Week 173
This Month 1378
This Year 10875
Total 35606